শিরোনাম :
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ১৭ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছে, পুলিশ ছিল এক নম্বরে বিদায়ী বক্তব্য বারবার কাঁদলেন মির্জা ফখরুল সৌদির তেলবাহী ৮ জাহাজে হামলার দাবি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্টা হুমায়ুন কবির ঢাকাসহ ৭ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান কলকাতার নিউমার্কেটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন

বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর

  • ১১:৩৮ এএম, বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের মাইক্রোএন্টারপ্রাইজসমূহে বর্ধিত অর্থায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙ্গা করে টেকসই কর্মসংস্থান সৃষ্টি ত্বরান্বিত করার জন্য এই চুক্তি করা হয়েছে।

বুধবার ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক ভবনে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

দেশের কর্মসংস্থান ত্বরান্বিত করতে এবং তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা করার লক্ষ্যে ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মধ্যে এই বিশেষ চুক্তি স্বাক্ষরিত হল।

দেশের সার্বিক কর্মসংস্থান জোরদার করার লক্ষ্যে গত ২৩ মে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের মাধ্যমে বাস্তবায়নের জন্য ৫ হাজার কোটি টাকার এই বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করে। পিকেএসএফ ইতোমধ্যে এ তহবিল ব্যবহার করে দেশব্যাপী বিশেষ কর্মসূচি পরিচালনার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো— দেশের সম্ভাবনাময় মাইক্রো এন্টারপ্রাইজগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও অন্যান্য সহায়তা নিশ্চিত করার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা। এ লক্ষ্যে কর্মসূচিটি মূলত তিনটি মূল উপাদানের সমন্বয়ে বাস্তবায়িত হবে। উপাদানগুলো হলো— আর্থিক পরিষেবা দেওয়া, ব্যবসা গুচ্ছভিত্তিক ভ্যালু চেইন উন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন।

পিকেএসএফ সারা দেশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা সম্ভাবনাময় ব্যবসাগুলোকে বড় করতে সাহায্য করবে, যাতে ক্ষুদ্র ব্যবসা খাতে অন্তত ২ লাখ নতুন কাজের সুযোগ তৈরি হয়। এই ৫ হাজার কোটি টাকা একবার খরচ করে শেষ করা হবে না, বরং ঋণের টাকা ফেরত আসার পর তা আবার নতুন উদ্যোক্তাদের দেওয়া হবে। এতে টাকার নিয়মিত জোগান বজায় থাকবে এবং দেশের সাধারণ মানুষের আয় ও কর্মসংস্থান বাড়ানোর পথ আরও সুগম হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান এবং এসএমই অ্যান্ড এসপিডির পরিচালক নওশাদ মোস্তাফা। অন্যদিকে পিকেএসএফের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech