শিরোনাম :
জাতিসংঘের পরবর্তী মহাসচিব বাছাইয়ে দ্বিতীয় দফা অনানুষ্ঠানিক ভোট শুক্রবার রাষ্ট্রপতির শপথ : বঙ্গভবন এলাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা কৃষকদের জন্য নতুন পুনঃঅর্থায়ন স্কিম : ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানারো জামায়াত আমির আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির হতে পারে রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৬ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে :ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

রাষ্ট্রপতির শপথ : বঙ্গভবন এলাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা

  • ০২:১৯ পিএম, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

।।বিকে ডেস্ক।।
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গভবন ও সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে শুক্রবার বিকেল থেকে কয়েক ঘণ্টার জন্য নির্দিষ্ট সড়কে যান চলাচল সীমিত করা হবে।

শুক্রবার ২১ আগস্ট বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে ডিএমপি। তবে শপথ অনুষ্ঠানে অংশ নিতে আসা আমন্ত্রিত অতিথিদের গাড়ি এই বিধিনিষেধের আওতায় পড়বে না।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন।

অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং বিশিষ্টজনসহ ১২ শতাধিক অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে।

ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপকমিশনার আমির খসরুর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিথিদের চলাচল নির্বিঘ্ন রাখতে অনুষ্ঠান চলাকালে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা করা হবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী,মতিঝিলের শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সাধারণ যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে। এ ছাড়া দৈনিক বাংলা ও শাপলা চত্বর এলাকা থেকে রাজউক ও গুলিস্তানের দিকে চলাচলকারী বাসগুলোকে নির্ধারিত বিকল্প পথে চলাচল করতে বলা হয়েছে।

এই রুটের বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব হয়ে গন্তব্যে যেতে পারবে। পরিস্থিতি অনুযায়ী চালকদের প্রয়োজনীয় বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে।

বিশেষ ট্রাফিক ব্যবস্থার সময় দৈনিক বাংলা থেকে রাজউকের দিকে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছে ডিএমপি। অন্যদিকে হানিফ ফ্লাইওভার থেকে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব যানবাহনকে বাম দিকে ফুলবাড়িয়ার দিকে অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যানজট এড়াতে ডিএমপি একটি বিকল্প রুটও নির্ধারণ করেছে। প্রয়োজন হলে গাড়িচালকরা জিরো পয়েন্ট -ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক সড়ক ব্যবহার করতে পারবেন।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাময়িক এই ট্রাফিক ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট এলাকার যাত্রী ও চালকদের নির্ধারিত নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech