শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যানও প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন আশিক নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত ৯৫ বৈধ চ্যানেলে বাড়ছে রেমিট্যান্স কক্সবাজারে নৌকাডুবি নিখোঁজের ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে আরো সাত জনের মৃত্যু বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি

কক্সবাজারে নৌকাডুবি নিখোঁজের ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

  • ১০:২১ পিএম, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে কাঠের নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার ২৬ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে এসেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে আনা হচ্ছে।

এর আগে, গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ভ্রমণের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরটির বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেছিলেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিখোঁজ ছিল আলবার্ট (১৬)। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক ও একই পরিবারের সদস্য।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাগরপথে নিউজিল্যান্ডের নাগরিক পরিবারটির চার সদস্য নিজেদের তৈরি বোট নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ উপকূলে ডাকাতির শিকার হয়েছিলেন। এরপর থেকে পরিবারটির সদস্যরা কোস্ট গার্ডের হেফাজতে ছিলেন।

এদিকে বিষয়টি নিয়ে কোস্টগার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, জীবিত উদ্ধার ৩ জন নিউজিল্যান্ডের নাগরিক কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অধীনে রয়েছেন।

এ ব্যাপারে কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘আজ বিকেল সাড়ে ৫টার দিকে কুতুববাজার সংলগ্ন সাগরের উপকূলে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ ভেসে আসে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা মরদেহটি উদ্ধার করেছে।’

গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ উপকূলের সাগরে জলদুস্যতার শিকারের পর থেকে নিউজিল্যান্ডের নাগরিক ৪ সদস্যের পরিবারটি কোস্ট গার্ডের হেফাজতে ছিল তথ্য দিয়ে তিনি বলেন, ‘এদের কারও কারও ভিসা থাকলেও মেয়াদ নেই। আবারও ছোট শিশু রালাফ (১৩) এর ভিসার কোনো কাগজপত্রও পাওয়া যায়নি।’

ইউএনও জানান, সাগরে নৌকাডুবির ঘটনার পরপরই নিউজিল্যান্ডের ঢাকাস্থ দূতাবাসে বিষয়টি অবহিত করা হয়। বুধবার বিকেলে দূতাবাসটির সংশ্লিষ্ট লোকজন কক্সবাজার পৌঁছেন। মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে নিউজিল্যান্ডের জীবিত অন্য নাগরিকদের দূতাবাসের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech