শিরোনাম :
গাজীপুরে কোনাবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণের কাজে ৫ ইউনিট নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি নেপালে ভয়াবহ হড়পা বন্যায় নিহত বেড়ে ১৬২, নিখোঁজ প্রায় ৪০০ নেপালের ভয়াবহ বন্যায় শোক জানাল বাংলাদেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

নেপালের ভয়াবহ বন্যায় শোক জানাল বাংলাদেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত ঢাকা

  • ১০:৫৯ এএম, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।

বুধবার ২৬ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে বলা হয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিখোঁজ শত শত মানুষের দ্রুত উদ্ধারের আশা প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার এবং দেশের জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের জন্য আমরা গভীর সমবেদনা জানাই। নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

বাংলাদেশ জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন হলে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে ঢাকা প্রস্তুত রয়েছে। বিশেষ করে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করতে বাংলাদেশ আগ্রহী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নেপালের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে ইতোমধ্যে অন্তত ১৫৭ জন নিহত এবং চার শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক বিদেশি পর্যটকও রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় নদীতীরবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech