।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ৬ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
বুধবার ২ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সারাদেশের জন্য প্রদত্ত পূর্বাবাসে বলা হয়,নায়, দেশের দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম, মধ্যঞ্চল এবং পার্বত্য এলাকার অধিকাংশ জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে দুই থেকে চার দফা মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এসব অঞ্চলের কয়েকটি স্থানে সাময়িকভাবে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, নাটোর, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ এক থেকে তিন দফা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে।