শিরোনাম :
লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে মাদরাসা জরুরী প্রয়োজনে ‘ই-পেমেন্ট ক্রেডিট’-এ সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস

  • ০২:৫৩ পিএম, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের (জেএমবি) ৭ সদস্যের ২ জনের মৃত্যুদণ্ড বহাল ও ৫ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

রবিবার ৬ সেপ্টেম্বর বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

জানা যায়, মৃত্যুদণ্ড বহাল দু’জন হলেন মাসুদ রানা ও লিটন মিয়া। এই মামলায় খালাস পাওয়া বাকি পাঁচ জেএমবি সদস্য হলেন বিজয়, চান্দু, ইসাহাক, সাখাওয়াত ও সরোয়ার। মামলাটি রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, ব্যারিস্টার আনোয়ার হোসেন।

এর আগে, ২০১৮ সালের ১৮ই মার্চ রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। একই সঙ্গে ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল।

২০১৫ সালের ১০ই নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরিফের খাদেম রহমত আলীকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন।

১৩ আসামির মধ্যে দুজন পলাতক রয়েছেন। তারা হলেন চান্দু মিয়া (২০) ও রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন (২৫)।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech