শিরোনাম :
জলুবায়ু সম্মেলন কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাংচুর: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই লংমার্চে সাফল্য দাবি, অন্য বিভাগেও নজর ১১ দলের নিউইয়র্ক-নিউজার্সিতে ঘূর্ণিঝড়-বন্যা : জরুরি অবস্থা জারি বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই : স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান: আটক ২৫৪ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই, ঢাকায় বাড়তে পারে গরম আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাংচুর: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯

  • ১২:৪৯ পিএম, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজধানীর মিরপুর-১ এলাকায় বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে রাতের আঁধারে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার ২৭ সেপ্টেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার আখতার হোসেন এ কথা জানান।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে ভারী যন্ত্রপাতি (ভেকু) ব্যবহার করে ৫০ বছর ধরে গরিব ও অসহায় মা-শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসা এই প্রতিষ্ঠানটির একাধিক ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

হামলার সময় নৈশপ্রহরীদের মারধর করে বেঁধে রেখে আলট্রাসনোগ্রাম মেশিন, টিকাদানের সামগ্রী, জেনারেটর, এসি, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান চিকিৎসা সরঞ্জাম লুট করা হয়। ধ্বংসযজ্ঞ শেষে হামলাকারীরা জায়গাটিতে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে যায়।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০-২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা দায়ের করেছেন।

মামলার পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০) নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। শাহ আলী থানার এত কাছে এমন একটি ভয়ংকর ধ্বংসযজ্ঞ কীভাবে ঘটল এবং এতে পুলিশের কোনো গাফিলতি বা অবহেলা ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। গভীর রাতে খবর পাওয়ার পর পুলিশ যথাসময়ে সেখানে উপস্থিত হয়েছিল কি না, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech