Breaking News:


শিরোনাম :
আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সংকট নিরসনে জ্বালানি তেল দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

প্রকৌশলীদের দক্ষ এবং সৎ হিসেবে গড়ে তুলতে হবে : শফিকুর রহমান

  • ১০:৩৯ এএম, সোমবার, ১৭ মার্চ, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
প্রকৌশলীরা হচ্ছে মানুষের মধ্যে অন্যতম সেরা মেধাবী। কিন্তু একজন মানুষের মধ্যে শুধু জ্ঞান ও দক্ষতা থাকলেই হবে না, একইসঙ্গে সৎ হতে হবে, তাহলেই তার দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে- বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার ১৬ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশের (এফইএবি) উদ্যোগে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তায়ালার মনোনীত বিধান হচ্ছে ইসলাম। সেই ইসলামী জীবনব্যবস্থা থেকে দূরে সরে গিয়ে ইচ্ছেমতো ইসলামের আংশিক বিধান পালন করার ফলে সমাজ বিশৃঙ্খলা ও অনাচার থেকে রেহাই পাচ্ছে না। ইসলাম আংশিক মানার সুযোগ নেই। ইসলামের আলোকে পুরোপুরি নিজেদের জীবন গড়ে তুলতে হবে। তবেই দুনিয়া শান্তিময় হয়ে উঠবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সাইফুল আলম খান মিলন বলেন, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এতো মানুষ জীবন দেয় নাই। আমরা নির্বাচনের বিরোধী নই তবে তার আগে উল্লেখযোগ্য সংস্কার করতে হবে যাতে জাতির ঘাড়ে আর ফ্যাসিবাদ চেপে না বসতে পারে।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ প্রকৌশলীদের একই সঙ্গে দক্ষ এবং সৎ হিসেবে গড়ে তুলে জাতির খেদমতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ফোরামের সভাপতি প্রকৌশলী মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং ফোরামের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, আইইবির সেক্রেটারি এবং বুয়েটের পানিসম্পদ প্রকৌশল বিভাগের প্রফেসর ও প্রাক্তন বিভাগীয় প্রধান প্রকৌশলী প্রফেসর ড. সাব্বির মোস্তফা খান প্রমুখ।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech