Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

প্রথম ৩০ মিনিটে বিক্রি প্রায় ৩১ হাজার টিকিট, হিট দেড় কোটি

  • ১২:২৪ পিএম, সোমবার, ১৭ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।  

বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রির চতুর্থ দিনে প্রথম ৩০ মিনিটে রেলেওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট দেড় কোটি হিট করেছেন টিকিট প্রত্যাশীরা।

এ সময় ঢাকাসহ সারা দেশে বিক্রি হয়েছে প্রায় ৩১ হাজার আসনের টিকিট।

সোমবার ১৭ মার্চ সকালে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র। আজ বিক্রি হচ্ছে আগামী ২৭ মার্চের টিকিট।

তথ্য অনুযায়ী দেখা গেছে, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৩ হাজার ৩৫৩টি। আর সারাদেশে বিক্রি হয় ১৭ হাজার ৪৮১টি। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারাদেশে মোট টিকিট বিক্রি হয়ে ৩০ হাজার ৮৩৪টি।

আরও জানা গেছে, ২৭ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৭৩ হাজার ২৭৯টি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech