শিরোনাম :
হুথিদের হামলায় বিমানবন্দর বন্ধ : অনির্দিষ্টকালের জন্য স্থগিত রিয়াদের ফ্লাইট উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ কর্মসূচিতে নারীর স্বাস্থ্য সেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ মেহেরপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা, ব্যার্থ করে দিয়েছে বিজিবি আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা: ২ জন বাংলাদেশিসহ নিহত ১২, ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত নভেম্বরে চালু হবে বাংলা কিউআরে পিটুপি লেনদেন: গভর্নর সেনাবাহিনী ও সেনাপ্রধান কে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে হাম উপসর্গে এক দিনে ৮ জনের মৃত্যু – ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মেহেরপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা, ব্যার্থ করে দিয়েছে বিজিবি

  • ১১:০৪ এএম, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে বিএসনএফের চার নারীসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যার্থ করে দিয়েছেন বিজিবি।

রবিবার ১১ অক্টোবর ভোর আনুমানিক ৫টার দিকে কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৩৭-এর নিকট দিয়ে প্রতিপক্ষ ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার ১১ বিএসএফ ব্যাটালিয়নের পাকশী ক্যাম্প-সংলগ্ন সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী রয়েছেন।

এ সময় রংমহল বিওপির টহলদল বিষয়টি বুঝতে পেরে সীমান্তে অবস্থান নেয় এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠাতে ব্যর্থ হয়।

রংমহল বিওপির নায়েব সুবেদার বেলায়েত হোসেন জানান, বিজিবির কড়া নজরদারি ও বাধার কারণে বিএসএফ পুশইন সম্পন্ন করতে পারেনি। বর্তমানে ওই ছয়জন সীমান্ত পিলার ১৩৭ থেকে কাঁটাতারের ওপারে ভারতের অভ্যন্তরে আনুমানিক ১০০ গজ দূরে অবস্থান করছেন।

কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানান। ঘটনার বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech