শিরোনাম :
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা

  • ১০:৩৬ এএম, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ যৌথ আভিযানিক দলের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ১৩ অক্টোবর বিকেল ৪টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভিকাখালী গ্রামসংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে।

এ সময় জেলেদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কোস্টগার্ডের একটি স্পিডবোটের সামনের কাচ ভেঙে যায় এবং আহত হন উপজেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান।

তবে হামলার মুখেও অভিযান অব্যাহত রেখে নদী থেকে দুটি মাছ ধরার নৌকা ও প্রায় ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেন অভিযানকারীরা। পরে জব্দ করা জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমানকে সঙ্গে নিয়ে কোস্টগার্ড কর্মকর্তা শফিকুল ইসলাম পায়রা নদীতে অভিযান চালান।

এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে ব্যস্ত জেলেরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাছ ধরার জাল নদীতে ফেলে নৌকা নিয়ে দ্রুত তীরে উঠে যান। পরে তীর থেকে কোস্টগার্ডের স্পিডবোট ও ট্রলার লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এতে স্পিডবোটটির সামনের কাচ ভেঙে যায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান মাথায় আঘাত পান।

ঘটনার পর মৎস্য কর্মকর্তা বিষয়টি মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন ইউএনও এবং ঘটনার বিস্তারিত জানেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, ‘হামলাকারীদের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দা ও মৎস্য কার্যালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সম্ভাব্য জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’

তিনি আরও বলেন, ‘অভিযানে প্রায় ১২ হাজার মিটার অবৈধ জাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের উপস্থিতিতে জব্দ করা জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech