হুথিদের থেকে সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

  • ০৯:২৯ পিএম, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের থেকে সৌদি আরবকে রক্ষায় দেশটিতে যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য। আজ মঙ্গলবার ২০ অক্টোবর দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে এ নিয়ে বলেছে, “রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রতিরক্ষামূলক পাল্টা আকাশ অভিযান চালাবে।”

গত দুই মাসে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও তেল স্থাপনাতে একাধিকবার হামলা করেছে হুথি বিদ্রোহীরা।

যুক্তরাজ্য আগে থেকেই সৌদি আরবকে এয়ার টু এয়ার রিফুয়েলিং সহায়তা দিচ্ছে। এছাড়া সৌদি আরবের অবকাঠামো রক্ষায় তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্রিটিশ সেনাও মোতায়েন করেছে।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তারা যে টাইফুন যুদ্ধবিমানগুলো পাঠাচ্ছেন সেগুলো সৌদিতে ছোড়া হুথিদের মিসাইল ও ড্রোন ঠেকাবে শুধু। এই বিমানগুলো দিয়ে ইয়েমেনে কোনো ধরনের হামলা চালানো হবে না।

হুথিরা শর্ত দেয় সৌদি তাদের ওপর যে নৌ অবরোধ আরোপ করে রেখেছে সেটি প্রত্যাহার করতে হবে। আর এরপরই শুরু হয় হামলা ও পাল্টা হামলার ঘটনা।

অপরদিকে স্থলে সৌদি সমর্থিত সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়। হুথিরা মূলত এখন ইয়েমেনের আরও ভূখণ্ড দখল করার চেষ্টা করছে।

সূত্র: সিএনএন

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech