।। বিকে ডেস্ক ।।
হামের উপসর্গে সিলেটে এক দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে।
শুক্রবার ২৩ অক্টোবর সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগের তথ্যে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে।