শিরোনাম :
টানা ৫ দিনের ছুটি শেষ, খুলল অফিস আদালত- সড়কে যানজট, গণপরিবহনে ভিড় চেনা রূপে ফিরেছে ঢাকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব সংবিধান বিশেষজ্ঞদের সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান আর নেই যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের জরুরী নির্দেশনা- বি রেডি ক্যাম্পেইনে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সৌদি আরবের রিয়াদ-দাম্মামের ১৪৪ ফ্লাইট বাতিল: ক্ষতিগ্রস্ত ২২ হাজারের বেশি যাত্রী চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পুকুর পরিষ্কার করলেন ডিসি-এসপি ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান আর নেই

  • ১১:০২ এএম, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭। পরিবারে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শনিবার ২৪ অক্টোবর দুপুরে বনানীর বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ভাতিজা আদনান হাবীব জানিয়েছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, দুপুরে ইউনাইটেড হাসপাতালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। উনি রেডি হয়ে আমাকে গাড়ি বের করতে বললেন। তখন তিনি বাথরুমে যান। ১০ মিনিট যাবত বের না হলে বাথরুম ভেঙে দেখা যায় উনি উপুড় হয়ে পড়ে আছেন। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।

শফিকুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে। চাঁদপুর-৪ আসনে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিজয়ী হন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের দুই বার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

শফিকুর রহমান দীর্ঘদিন ইত্তেফাক পত্রিকায় কাজ করেন। পরে যোগ দেন রাজনীতিতে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech