শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচনে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঘূর্ণিঝড় ‘মুরাসু’ দুর্বল হয়ে প্রভাব কাটতে শুরু করেছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই; আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ- মেট্রো স্টেশন বন্ধ আশুলিয়ায় পুলিশ-শ্রমিক ব্যাপক সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মহাসড়ক অবরোধ-বিক্ষোভ ৫ম দিনে গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান পেল বাপেক্স: মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ দুর্বল হয়ে প্রভাব কাটতে শুরু করেছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই; আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

  • ১০:৫৬ এএম, বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই; বরং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

অন্যদিকে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ দুর্বল হয়ে ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।এর ফলে বাংলাদেশের ওপর থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে শুরু করেছে।

বুধবার ৪ নভেম্বর আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ইতিমধ্যে ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগের ওপর দিয়ে ক্রমান্বয়ে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এর ফলে সাগর ও উপকূলীয় এলাকায় আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার ফলে বাংলাদেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে শুরু করেছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সার্বিকভাবে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দিনের বেলা সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের দিকে তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা কমার কারণে দেশের বিভিন্ন স্থানে হালকা শীতল অনুভূতি তৈরি হতে পারে, যা আসন্ন শীতের আগাম বার্তা দিচ্ছে।

মঙ্গলবার ৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, আগামী বৃহস্পতিবার ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech