শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে: হালকা বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষা দেশে ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সায়িদ গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে: রণক্ষেত্র হেমায়েতপুর জনগণের সমস্যা সমাধানে সরকার ব্যর্থ: মঞ্জু মধ্যবর্তী নির্বাচনে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি

আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে: হালকা বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

  • ১০:২২ এএম, বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার ৫ নভেম্বর সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ক্রমান্বয়ে দুর্বল হওয়ার প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির এই পরিস্থিতির কারণে আজ সারা দেশের পাশাপাশি রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ পাঁচ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।

বুধবার ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech