শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ৮ ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনা-মাদ্রিদে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ: আহত ২০ গ্রেপ্তার ৭৩ গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাফ চ্যাম্পিয়নশিপ: হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করা মামলার রায়: শিক্ষকের মৃত্যুদণ্ড

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

  • ১১:৪৯ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১২ নভেম্বর দিবাগত রাত পৌনে ১ টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত।

তিনি জানান,রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। আমাদের পুলিশের একাধিক টিম এই ঘটনায় কাজ করছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করলে সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশায় অবস্থান করছিল।

এদিকে অটোরিকশার ভেতর থেকে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা

সুত্রঃ আমাদের সময়

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech