শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ৮ ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনা-মাদ্রিদে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ: আহত ২০ গ্রেপ্তার ৭৩ গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাফ চ্যাম্পিয়নশিপ: হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করা মামলার রায়: শিক্ষকের মৃত্যুদণ্ড

১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

  • ১১:৫৪ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।। বিকে ডেস্ক ।।
চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১১ নভেম্বর দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech