শিরোনাম :
সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছাতে কাতারের পথে স্পিকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ: অচল ধানমন্ডি–নিউমার্কেট, তীব্র যানজট ঢাকা বিশ্ববিদ্যালযয়ে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে বন্যাকবলিত দুর্গম এলাকার মানুষের পাশে বিজিবি মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের প্রভিশন না থাকলে ২৬’র নির্বাচন হওয়ারও সুযোগ নেই- ওয়াকআউটের পর বিরোধী দলের নেতা ইয়েমেনের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা: সৌদির বিমানবন্দর লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের পাল্টা হামলা

শাওয়ালের চাঁদ দেখা গেছে : কাল ঈদ

  • ০৮:২৭ পিএম, রবিবার, ৩০ মার্চ, ২০২৫
ছবি: প্রতিকী অর্থে

।।বিকে রিপোর্ট।।
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হবে।

রবিবার ৩০ মার্চ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এর আগে আজ সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে কক্সবাজারে চাঁদ দেখা গেছে। ইসলামিক ফাউন্ডেশনের কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগম বিষয়টি নিশ্চিত করেন।

সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এক মাস পবিত্র রমজানের সিয়াম সাধনা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। ইসলামি (হিজরি) ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের চাঁদ দেখার ওপর ঈদুল ফিতরের প্রথম দিনটি নির্ধারণ করা হয়ে থাকে।

পবিত্র ঈদুল ফিতরে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয়, সকাল ৯টায় তৃতীয় ও সকাল ১০টায় হবে চতুর্থ জামাত। পঞ্চম ও সবশেষ জামাতটি হবে বেলা পৌনে ১১টায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech