শিরোনাম :
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী রাশিয়ায় শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প আবারও অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রবিবার পর্যন্ত স্থগিত বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার

  • ১২:৫৭ পিএম, মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আন্তর্জাতিক অপরাধ আদালতের অপসারিত সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ৭ এপ্রিল রাত সাড়ে ১০টায় তুরিন আফরোজকে গ্রেফতারে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। অভিযান শেষে তুরিনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

তার বিরুদ্ধে  উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছে।

ডিসি মো. মহিদুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরায় আব্দুল জব্বার (২১) নামের একজন ছাত্রকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার ঘটনায় মামলা হয় তুরিন আফরোজের বিরুদ্ধে। এই মামলায় তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।

ব্যারিস্টার তুরিন আফরোজের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকারবিরোধী পরিকল্পনার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি আরও বলেন, তুরিন আফরোজের বাসায় তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। সেগুলো চেক করে দেখা গেছে, তার ফেসবুকে অনেক সরকারবিরোধী প্রচারণা রয়েছে।

উত্তরা বিভাগের উপ-কমিশনার বলেন, সরকারবিরোধী প্রচারণার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার তুরিন আফরোজকে রিমান্ডের আবেদন করে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech