টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

  • ০৯:২১ পিএম, শুক্রবার, ২৩ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
টাঙ্গাইলে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত হয়েছেন। কালিহাতীতে প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। এছাড়া সখীপুরে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার ২৩ মে বিকালে কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়।

নিহতরা হলেন বাসের যাত্রী ঘাটাইল উপজেলার হামিদপুর গুসাইবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম (৪০), মির্জাপুর উপজেলার সাটিয়াচুরা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম (৬৫)

অন্যদিকে দুপুর ১টার দিকে সখীপুর পৌর শহরের লাইফকেয়ার ক্লিনিকের সামনে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়।

শিশুটি সখীপুর পৌর এলাকার গড়গোবিন্দপুর গ্রামের মাসুদ রানার ছেলে সোয়াদ আল সাফওয়ান (৫)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বিকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। ট্রাকটি থানার হেফাজতে রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech