শিরোনাম :
এসএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন হাসিনার দেশে ফেরার ঘোষণায় ভারতের সংশ্লিষ্টতা নেই: হর্ষবর্ধন শ্রিংলা উত্তপ্ত হরমুজ: দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের ১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী ইইউ’র ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩

লাল গালিচায় নজর কাড়লেন আলিয়া ভাট

  • ১২:৩৯ পিএম, শনিবার, ২৪ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে বিনোদন।।
ঐশ্বরিয়া রাইয়ের মতো দেশি পোশাকে নয়, বিদেশের মাটিতে বিদেশি পোশাকেই আসর মাত করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

তার পেলব গোলাপিরঙা করসেট গাউনে যেন উষ্ণতার আলিঙ্গন; লক্ষ গোলাপ পাপড়ি মেলেছে। সঙ্গে মানানসই রূপটান। এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গয়না। আর এতেই লাল গালিচায় নজর কাড়লেন নায়িকা।

আলিয়া এদিন নিজেকে সাজিয়েছিলেন ডিজাইনার ড্য়ানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে। পাতলা, নরম কাপড়ের ওপরে সিকুইনের সূক্ষ্ম কাজ এই পোশাককে মহার্ঘ্য করেছে।

আলিয়া নিজেও হাল্কা প্যাস্টেল রঙের পোশাকে নিজেকে সাজাতে ভালবাসেন। তেমনই রঙের ছোঁয়া এই পোশাকেও। পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতোই অজস্র খাঁজ বিশিষ্ট।

হালকা গোলাপিরঙা গাউনে সেজে এদিন বলিউড অভিনেত্রী যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে। প্রথম বার পা রেখেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সাজ, ব্যক্তিত্ব, আন্তরিকতা, রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স। সূত্র-যাযাদি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech