শিরোনাম :
মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত, আলোচনা অনিশ্চিত ইরানের সঙ্গে নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫ প্রথম দল হিসেবে নক আউট পর্বে মেক্সিকো চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত দুই মোটরসাইকেল আরোহী হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা সারাদেশে হাম ও উপসর্গে আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু ৬৬৬ জনের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  ফেঞ্চুগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২, নিখোঁজ ১ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত ও এনসিপি

  • ০৯:২৯ পিএম, শনিবার, ২৪ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিএনপির পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার ২৪ মে রাত ৮টার পর প্রথমে জামায়াতে ইসলামী প্রতিনিধি দল ও পরে এনসিপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।

জামায়াতে ইসলামের প্রতিনিধি দলে রয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা যমুনায় প্রবেশ করছেন।

এর আগে বিএনপি চার সদস্যের একটি প্রতিনিধি দল যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক অংশ নেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech