Breaking News:


শিরোনাম :
লটারি প্রথা বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ “খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম” প্রধানমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

  • ১০:১৭ এএম, বুধবার, ২৮ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গতরাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

বুধবার ২৮ মে প্রথম প্রহরে রাত ২টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

জানা গেছে, ভারতের মণিপুরে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২১৭ কিলোমিটার দূরে ভারতের মনিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি। ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প এই ভূমিকম্প অনুভূত হয়। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এর অভিকেন্দ্র ছিল ২৪ দশমিক ৪৯ অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৭৮১৬ দ্রাঘিমাংশে। যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে।

ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার ফলে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল।

এর আগে সোমবার দিবাগত রাত ৩টা ২মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৬৫ কিলোমিটার দূরে মায়ানমারের চিন হাখা অঞ্চলে।

এর আগে গত ১১ এপ্রিল বিকেল ৫টার দিকে ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে  হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech