শিরোনাম :
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা গাজীপুরে আগুনে পুড়ে ছাই ৩০ ঘর তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮৯ নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা: প্রতিবত করলো বিজিবি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী রোনাল্ডোর জোড়া গোল: উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত ভালোর দিকে, সংসদে জানালেন স্পিকার ইরান যুদ্ধ নিয়ে ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় : সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াত

  • ০১:০৬ পিএম, মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এ নিয়ে কোনও দলের নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয় দলটি।

সোমবার ২ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর জামায়াতের প্রতিনিধিদলের প্রধান হিসেবে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, বৈঠকে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি—জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে। তারপর জুলাই সনদে সই করবে সব দল। রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি আস্থার কথা বলেছে। তার (মুহাম্মদ ইউনূস) নেতৃত্বেই জাতীয় নির্বাচন হবে।

ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা তাকে বলেছি, মে-জুন বর্ষা। এর মধ্যেই রোজা ও পরীক্ষা আছে। তাই নির্বাচনের ডেটলাইন ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে হলে বিতর্ক থাকবে না। প্রধান উপদেষ্টা যা-ই করতে চান, একটি রোডম্যাপ করে দিন, আমরা এটা চাই। তাহলে মানুষের মধ্যে আর শঙ্কা থাকবে না।

তিনি বলেন, দেশের বাইরে ১ কোটি ১০ লাখ প্রবাসীকে ভোটাধিকারের বিষয়ে কমিশনের কোনও কর্মযজ্ঞ দৃশ্যমান নেই। আমরা এ বিষয়ে অগ্রগতির কথা বলেছি।

আমরা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড চাই। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে হবে। প্রশাসনকে স্বচ্ছতায় নিয়ে আসতে হবে। ভোট উৎসবমুখর করতে হবে। নির্বাচনের আগেই পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলেই মানুষের মধ্যে অনিশ্চয়তা থাকবে না।

প্রতিনিধিদলে ছিলেন জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এএইচএম হামিদুর রহমান আজাদ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech