Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

  • ০৪:০৩ পিএম, শনিবার, ৭ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

শনিবার ৭ জুন দুপুরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক থেকে জানা গেছে। সেখানে সাক্ষাতের ছবিও পোস্ট করা হয়েছে।

জানা গেছে, দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্ত্রী সারাহনাজ কমলিকা রহমানকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান সেনাপ্রধান।

পোস্টে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

এছাড়াও আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও সস্ত্রীক সাক্ষাৎ করেছেন। তাদের সাক্ষাতের ছবিও কাছাকাছি সময়ে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech