শিরোনাম :
ডারউইনে তানজিদের প্রথম টেস্ট সেঞ্চুরি: বড় লিডের পথে বাংলাদেশ চট্টগ্রামে অগ্রণী ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা লুট : দুজনকে গ্রেপ্তার মার্কিন রণতরীতে গুলিতে ৭ জন নিহত, আত্মহত্যার চেষ্টায় সাগরে ঝাপ: নতুন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতায় সব বিধিমালা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশের ১০টি অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে রয়েছে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা টেক্সাসে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ মার্কিন সেনা তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন : সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা

  • ১০:৫৪ এএম, মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের চারটি বিভাগ ও ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের কারণে জনজীবন হাঁসফাঁস করছে। তবে সপ্তাহের শেষে বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার ১০ জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এই অবস্থা চলতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। ১০ জুন থেকে দেশের আরও বেশি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

১১ থেকে ১৩ জুন পর্যন্ত দেশের প্রায় সব বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এই সময়ের মধ্যে দেশের সার্বিক তাপমাত্রা কিছুটা কমবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ওইদিনও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অন্যদিকে, চলতি সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে রাজধানীতে শুষ্ক গরম অব্যহত রয়েছে। আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech