শিরোনাম :
বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য নয়: জাতীয় পার্টি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ৩ নাবিক নিহত, দিল্লিতে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ সন্ধ্যায় জামায়াতের মিছিল, শুক্রবার বাজেট প্রতিক্রিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ওয়ান ডে সিরিজ জয় বাংলাদেশের

আইএলওর মহাপরিচালকের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক

  • ০৪:৫৮ পিএম, শুক্রবার, ১৩ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হাউংবোর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় বুধবার এ বৈঠক করেন তিনি।

শুক্রবার ১৩ জুন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শ্রম উপদেষ্টা বৈঠকে বাংলাদেশের শ্রমখাতে নেওয়া সংস্কার ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি শ্রম আইন ২০০৬-এর সংশোধন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরা এবং শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করেন।

এছাড়াও, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা, শিপ ব্রেকিং ও নির্মাণসহ সকল শিল্পখাতে নিরাপদ ও ন্যায়সংগত কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপগুলো উপস্থাপন করা হয়। 

উপদেষ্টা বলেন, শ্রম বাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য সরকার একটি নতুন কর্মসংস্থান অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে শ্রম অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরা এবং শ্রম আইন বাস্তবায়নে আইএলওর কারিগরি সহায়তা কামনা করেন তিনি। 

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech