শিরোনাম :
দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ রাজবাড়ীতে ৫ কিলোমিটার খাল খনন ও ২ হাজার বৃক্ষরোপণ উদ্বোধন লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ: তিনজন আটক যুক্তরাষ্ট্রে বিমান ঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত ভঙ্গুর অর্থনীতিকে টেকসই উন্নয়নের পথে নিয়ে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ – পররাষ্ট্রমন্ত্রী, ঢাকায় ভারতীয় দূতকে তলব ঢাকা সহ দেশের ১৫ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু

  • ০৯:৩০ পিএম, সোমবার, ১৬ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও দেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদের জরুরি যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার জরুরি হটলাইন সেবা চালু করেছে।

সোমবার ১৬ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেহরানে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে এ হটলাইন নম্বর চালু করা হয়েছে, যাতে প্রয়োজনে বাংলাদেশিদের দ্রুত সহায়তা করা যায়।

ইরানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী এবং তাদের স্বজনদের যেকোনো জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপসহ সরাসরি ফোনের মাধ্যমে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে:

বাংলাদেশ দূতাবাস, তেহরান:
+৯৮৯৩০৮৭৭৩৭৬৮
+৯৮৯১২২০৫৫৪৫৫

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা:
+৮৮০১৭১২০১২৮৪৭

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট এবং কূটনৈতিক ও কনস্যুলার সহায়তা অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech