শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ কুড়িগ্রাম সীমান্তে ১০ দিন ধরে ৩ যুবকের অবস্থান, দুইজন উধাও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল, লেবাননে লড়াইয়ে লাগাম ধানমন্ডিতে সাংবাদিককে মারধর করলেন জামায়াতকর্মীরা ফ্রান্সে তীব্র তাপপ্রবাহ: ২ দিনে ১৮ জনের মৃত্যু প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা অবশেষে ১১৫ দিন পর হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ ২৫ কোটি বৃক্ষ রোপণ: কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

তেহরানে থাকা নাগরিক ও দূতাবাসকর্মীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে

  • ০৯:৪১ পিএম, মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ইরানে ইসরায়েলের চলমান হামলার মধ্যে নিরাপত্তা শঙ্কায় তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং নাগরিকদের সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

ইরানে নিরাপত্তার অবনতি হতে পারে- এমন আশঙ্কায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার ১৭ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা ব্রিফিংয়ে এ কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেছেন, ইরানে থাকা প্রায় দুই হাজার বাংলাদেশির মধ্যে ৪০০ জনের মতো তেহরানে রয়েছেন। এদের মধ্যে প্রায় ১০০ বাংলাদেশি তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন।

একই সঙ্গে, কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ইরানে বাংলাদেশিরা ভয়ংকর অবস্থার মধ্যে আছেন। তাদের মধ্যে অনেকে নিজ দায়িত্বে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে গেছেন। অন্য সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে।

কূটনীতিকেরা জানান, নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে নিরাপত্তা ঝুঁকির মধ্যেও তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এখনো সক্রিয় আছে।

ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক এবং তাদের স্বজনদের জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে সরকার।

ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক ও তাদের স্বজনেরা বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও যোগাযোগের উদ্দেশ্যে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল ফোন নম্বরে (হোয়াটসঅ্যাপসহ) যোগাযোগ করতে পারবেন।

বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন)
১. +৯৮৯৩৮০৫৭৭৩৬৮
২. +৯৮৯১২২০৬৫৪৫৫

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন)
+ ৮৮০১৯১২৯২৫৮৭১

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech