Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

  • ১২:৩৩ পিএম, শুক্রবার, ২০ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে ইন্দরকানী উপজেলার কলারন-সন্ন্যাসী বাগেরহাটের মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলাসহ বেশ কয়েকটি রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার ২০ জুন ভোর ৪টার দিকে মালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক।

‎ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎জানা যায়, ভোর ৪টার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দুর্ভোগে রয়েছে কয়েক হাজার মানুষ। বর্তমানে সব যোগাযোগ বন্ধ রয়েছে।

‎স্থানীয়রা জানান, ইন্দুরকানী উপজেলার মালবাড়ীর এলাকার এ ব্রিজটি অনেকটা দুর্বল। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক সেতুতে ওঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech