Breaking News:


শিরোনাম :
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী হরমুজে ৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙার দাবি ইরানের টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: আটক ১০৭ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের ৪৯ জন জয়ী সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ মে দিবসে নয়াপল্টনে শ্রমিক মহা সমাবেশ বিএনপির হাইপারসনিক-ক্রুজ ক্ষেপণাস্ত্রের সামনে অরক্ষিত আমেরিকা

ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

  • ০৯:০৮ পিএম, শুক্রবার, ২০ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ইরানে ইসরায়েলি হামলাসহ অব্যাহত গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার ২০ জুন পবিত্র জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস।  

সমাবেশে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে বলা হয়, এটি বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি। আন্তর্জাতিক নিয়মকানুন-বিধিবিধান লঙ্ঘন করে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। অবৈধ রাষ্ট্র ইসরায়েল বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি। এ অবস্থায় মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সব ধরনের সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। ইরানের পাশে দাঁড়াতে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে।

তিনি আরও বলেন, এই অবৈধ রাষ্ট্র শান্তিকামী মানুষের জন্য হুমকি। ইসরায়েলের পক্ষে যারা ভূমিকা পালন করবে, তারাও শান্তিকামী মানুষের কাছে দুশমন হিসেবে চিহ্নিত হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী ইসরায়েলের অপরাধ পাশ কাটিয়ে ইরানকে বারবার হুমকি দিচ্ছেন। শক্তির মদমত্ততায় যারা উন্মাদ হয়ে যায়, তাদের পতন অনিবার্য।

সমাবেশ শেষে ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আরও কয়েকটি সংগঠন অংশ নেয়।  


একই দিনে ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কলাভবন, উপাচার্য চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করা হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আয়োজকরা।

তারা বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়তে, বিভেদ ভুলে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের ওপর হামলা বন্ধে গোটা মুসলিম বিশ্বকে নীরবতা ভেঙে, সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। ইরানের পাশে মুসলিম দেশগুলোকে দাঁড়ানোর আহ্বানও আসে সংক্ষিপ্ত সমাবেশে।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী ১৩ জুন রাতের অন্ধকারে বিশ্ব মানবতাকে উপেক্ষা করে, জাতিসংঘের সব আইনকে অমান্য করে হামলা চালিয়ে ইরানের সেনাপ্রধান, ছয় পরমাণু বিজ্ঞানীসহ মোট ২৬ জনকে নির্মমভাবে হত্যা করে।

এ সময় বিক্ষোভকারীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ’, ‘ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘শিয়া-সুন্নি ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই’ স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য, ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে পাল্টাপাল্টি হামলা চলছে দুই দেশের মধ্যে। এদিকে, ইসরায়েল জানিয়েছে, ইরানি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বলেছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩২০ জনের বেশি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech