শিরোনাম :
কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দেশের ৮ অঞ্চলের ওপর অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২৫০০ ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৬

কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে

  • ০৯:৪৯ এএম, সোমবার, ২৩ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

সোমবার ২৩ জুন সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য কমে যেতে পারে। অর্থাৎ, আজ তাপমাত্রায় কিছুটা স্বস্তি মিলতে পারে নগরবাসীর। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একইসাথে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য না হলেও স্বল্পমাত্রায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech