শিরোনাম :
আশুলিয়ায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৩ জনের মরদেহ উদ্ধার উত্তরবঙ্গের প্রথম সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি ট্রাম্পের -ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : হুমায়ুন কবির আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা জাতিসংঘের অধিবেশনে প্রশংসিত বাংলাদেশের বিনিয়োগ নীতি র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

জাতীয় ঐকমত্য কমিশনের সপ্তম বৈঠক আজ

  • ১১:৩৯ এএম, রবিবার, ২৯ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার ২৯ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৈঠকে সংস্কার প্রস্তাবের এখনো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর আগে দ্বিতীয় পর্যায়ের ছয়টি বৈঠকে ৯টি এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিনিময় হয়েছে।

গত বুধবার অনুষ্ঠিত বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে দলগুলো একমত হয়।

বিএনপি জানিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার বিধানে তারা একমত, তবে নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে রাজি নয়। দলটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আলাদা কমিটির প্রস্তাবের বিরোধিতাও করেছে।

এদিকে, সংবিধানের মূলনীতি সংক্রান্ত প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানা গেছে।

আজকের বৈঠকে এ বিষয়গুলোর চূড়ান্ত নিষ্পত্তির চেষ্টা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech