শিরোনাম :
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দেশের ৮ অঞ্চলের ওপর অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২৫০০ ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

খুলনায় জুলাই আন্দোলনের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

  • ১২:২১ পিএম, মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
খুলনায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের জুলাই আগস্ট স্মৃতিকে স্মরণে রাখতে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ আটটি সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সোমবার ৩০ ‍ুজন খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার লিখিত বক্তব্য পাঠ করে শোনান জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো যোদ্ধা আব্দুল্লাহ আল শাফিন।

সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত বীরদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলা হয়, যারা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার হয়ে নিজেদের উৎসর্গ করে দিলেন তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা সমাজের প্রতিটি ঘরে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারছি।

সংবাদ সম্মেলনে জুলাই ৩৬ দিনের কর্মপরিকল্পনা পেশ করা হয়। এর মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের জন্য স্মরণসভা ও দোয়া প্রার্থনা, রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, রাজনৈতিক সচেতনতামূলক ক্যাম্পেইন, স্কুল-কলেজে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে জুলাই বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন, পথ নাটক, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রদর্শনী ও জুলাই প্রদর্শনী, শহর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, ট্র্যাশান শো, মঞ্চ নাটক ও গান, কবিতা পরিবেশনা, জুলাই স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন, গ্রাফিতি সংরক্ষণ কর্মসূচি, টেরাকোটার মাধ্যমে স্মৃতি সংরক্ষণ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা, জনতার শপথ কর্মসূচি, এক ক্লিকে প্রতিবাদ (ফটো ক্যাম্পেইন), জুলাই শিক্ষা সপ্তাহ-স্কুল কলেজে সচেতনতামূলক কর্মসূচি, আদর্শ জেলা খুলনা-প্রচারণা ক্যাম্পেইন, ছাত্র যুব সম্মেলন, সচিত্র প্রদর্শনী ‘জুলাই থেকে জেগে ওঠা’, গণ শুনানি- আহত ও নিপীড়িতদের কণ্ঠে ইতিহাস, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ, ‘বিচার চাই, রাজনীতিকরণ নয়’ কর্মসূচি ও মাসব্যাপী পোস্টারিং, পথনাটক ও দেয়ালিকা প্রদর্শন।

সংবাদ সম্মেলনে বিপ্লবের অগ্নিগর্ভ থেকে গড়ে ওঠা জুলাই ভিত্তিক সংগঠন- বৈষম্যবিরোধী বিরোধী আন্দোলন, রেড জুলাই, জুলাই রেভ্যুলেশনারি এলায়েনস, জাস্টিস ফর জুলাই, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, রঙমশাল ও পুসাব নেতৃবৃন্দ অংশ নেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech