শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত সাইবার নিরাপত্তায় সতর্কতা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কিশোরগ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, এক অভিযানে আটক ২১ এনসিপির কমিটি পুনর্গঠন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে মঈন খান হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৪৮৭ জন

  • ১০:১৭ এএম, শনিবার, ৫ জুলাই, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৭২ জন রয়েছে।

শুক্রবার ৪ জুলাই পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি আরও জানান, অভিযানে একটি চায়না এসএমজি, চারটি একনলা বন্দুক, একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি সিলিং, ৩০ রাউন্ড এসএমজির খালি খোসা, দুইটি কার্তুজ, একটি ছুরি, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি দাঁ, একটি স্টিলের কিরিচ ও একটি সাইকেলের চেইন উদ্ধার করা হয়।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech