Breaking News:


শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু কাঁটাতার দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না চীন সফরে গেলেন ট্রাম্প মিরপুর চেস্টে পাকিস্তানকে উড়িয়ে ১-০তে সিরিজে এগিয়ে বাংলাদেশ বাংলাদেশ-জাপান বিজনেস সেমিনার: বিপুল বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন রাষ্ট্রদূত ঈদুল আজহা : অগ্রিম টিকিট বিক্রি শুরু, ২৩ মে’র টিকিট বিক্রি হচ্ছে আজ ভারতীয় নিম্নমানের বীজে পথে বসেছেন শত শত প্রান্তিক পেঁয়াজচাষি ঈদুল আজহা ঘিরে দেশব্যাপী থাকবে কঠোর নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান বিচারপতির বাসভবনসহ কয়েকটি স্থানে সভা-সমাবেশে আবারও নিষেধাজ্ঞা

  • ১০:২২ এএম, সোমবার, ১৪ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টের প্রধান ফটকসহ কয়েকটি স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে আরেক দফা গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।

সোমবার ১৪ জুলাই থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১৪ জুলাই(সোমবার) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আবারো অনুরোধ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech