শিরোনাম :
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দেশের ৮ অঞ্চলের ওপর অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২৫০০ ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে

  • ০৯:৩২ পিএম, মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আরও বেড়েছে। বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট একযোগে চালু রেখে বর্তমানে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

মঙ্গলবার ১৫ জুলাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে কর্ণফুলী পানি বিদ্যুৎ বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট একযোগে চালু থাকায় সোমবার দিবাগত রাত আটটা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এর মধ্যে ১, ২ ও ৩নং ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ১৩৮ মেগাওয়াট এবং ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে গত বুধবার ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বেশ কয়েক সপ্তাহ ধরে রাঙামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আর পানি বৃদ্ধির ফলে পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, এই পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার রাত আটটা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ৯৮.৬৭ এমএসএল(মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এই সময় হ্রদে পানি থাকার কথা ৮৬ দশমিক ০৮ এমএসএল। অর্থাৎ বর্তমান সময়ে প্রায় ১২ ফুট পানি বেশি রয়েছে কাপ্তাই হ্রদে। কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech