Breaking News:


শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি চীন সফরে গেছেন মির্জা ফখরুল সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা : মানতে হবে যে ১৪ নির্দেশনা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে এনসিপি জুলাই শহীদদের সঙ্গে বেঈমানী করছে চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল ট্রাম্প জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে – বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ইরানের সঙ্গে বৈঠক করতে পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

এনসিপির সমাবেশে হামলা: অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কর্নেল অলির

  • ১০:০৯ পিএম, বুধবার, ১৬ জুলাই, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম)।

সেই সঙ্গে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুধবার ১৬ জুলাই এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে। তারা এনসিপির নেতাদের হত্যার উদ্দেশ্যে তাদের গাড়িতে হামলা করে এবং তাদের অবস্থানস্থল এসপি’র অফিসেও হামলা চালায়।

সন্ত্রাসীদের হামলায় এনসিপির বহু সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ হতাহত হয়েছেন। সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। তাদের সৃষ্ট সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান অলি আহমদ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech