শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত সাইবার নিরাপত্তায় সতর্কতা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কিশোরগ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, এক অভিযানে আটক ২১ এনসিপির কমিটি পুনর্গঠন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে মঈন খান হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ দেশব্যাপী এনসিপির বিক্ষোভ কর্মসূচি

  • ১২:২৪ পিএম, বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ১৭ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার ১৬ জুলাই রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, ফরিদপুরসহ দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে বৃহস্পতিবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে; এসব জেলায় পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

গোপালগঞ্জে হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, মাসব্যাপী পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই গোপালগঞ্জে পদযাত্রা আয়োজন করা হয়েছিল। প্রশাসনকে আগেই অবহিত করা এবং নিরাপত্তা নিশ্চিত করার পরও আওয়ামী লীগ ও ‘মুজিববাদী’ সমর্থকেরা পরিকল্পিতভাবে হামলা চালায়।

তিনি বলেন, গোপালগঞ্জে অতীতের সকল রেকর্ড ভেঙে এনসিপি প্রমাণ করেছে, আওয়ামী লীগের বাইরেও সেখানে অন্য রাজনৈতিক দল কর্মসূচি পালন করতে পারে।

হামলা প্রসঙ্গে তিনি বলেন, সমাবেশের আগে ও পরে একাধিকবার আমাদের ওপর হামলা চালানো হয়েছে, যা স্পষ্টভাবে প্রমাণ করে এটি পূর্বপরিকল্পিত ছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনী যেভাবে সহযোগিতা করেছে, সে জন্য আমরা কৃতজ্ঞ।

গোপালগঞ্জে হামলার ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

প্রসঙ্গত, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা চলাকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটি। ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতারা বুধবার সন্ধ্যায় খুলনায় পৌঁছান।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech