শিরোনাম :
৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি আগ্রাসন বিশ্বের জন্য হুমকি : এরদোয়ান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ:উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি ইসলামী ব্যাংক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: সংসদে তুমুল বিতর্ক ‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো বেআইনি ও অন্যায়’- মিয়া গোলাম পরওয়ার হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে হামলা: কঠোর পাল্টা হামলার দাবি ইরানের

গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে, তারা কারা ? তারা সাহস পাচ্ছে কোথায়?

  • ১০:১০ পিএম, বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আমরা জুলাই ছাত্র অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি, সারাদেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মবোক্রেসি। কিন্তু কেন? আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে, তারা সাহস পাচ্ছে কোথায়? তারা কারা- বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

বৃহস্পতিবার ১৭ জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে যুবদল।

দুই কেনর উত্তরে তিনি বলেন, এই ‘দুই কেন’র জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সবসময় তাদের সফলতা কামনা করেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সবসময় সহযোগিতা প্রদান করেছি। কিন্তু আজকে গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে, সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বিএনপিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। কারা এগুলো করছে? কারা ফ্যাসিবাদ পুনর্বাসন চাচ্ছে।

‘যারা বাংলাদেশের ফ্যাসিবাদের পুনর্বাসন চায়, তারা বাংলাদেশে অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণঅভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে’ —দাবি করেন সালাহউদ্দিন।

বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে।

কারা এসব করছে? কারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ পুনরায় সৃজন করতে চাচ্ছে? সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি। যারা প্যাসিবাদের পুনর্বাসন চায়, যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করতে চায়, এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণঅভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করকে চায়, তারা।

প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে? এমন প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, আমরা আশা করেছিলাম, লন্ডন বৈঠকের পর প্রফেসর মুহাম্মদ ইউনূস যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতির জন্য নির্দেশনা দেবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছেন, প্রস্তুতি নেওয়ার কথা বলছেন। কিন্তু নির্বাচন কমিশনকে এখন অফিশিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো যথাযথ নির্দেশনা দেয় নাই।

জাতিকে আশ্বস্ত করে অতি শিগগিরই যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে বার্তা দেবে সরকার, এমন আশাবাদ ব্যক্ত করে সালাহউদ্দিন বলেন, ভবিষ্যতে নিরপেক্ষ সরকার অধীনে যেন নির্বাচন হবে তা পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

তিনি আরও বলেন, এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষতায় যেন একটি জ্বলন্ত প্রমাণ হয়। সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয়। এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। সেজন্য আমরা বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে আপনাকে সহযোগিতা করবো। সহযোগিতা করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এই জাতির কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech