শিরোনাম :
৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি আগ্রাসন বিশ্বের জন্য হুমকি : এরদোয়ান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ:উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি ইসলামী ব্যাংক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: সংসদে তুমুল বিতর্ক ‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো বেআইনি ও অন্যায়’- মিয়া গোলাম পরওয়ার হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে হামলা: কঠোর পাল্টা হামলার দাবি ইরানের

বিদেশি অপশক্তির ষড়যন্ত্র এখনো চলছে: জোনায়েদ সাকি

  • ১০:২১ পিএম, শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দেশে এখনও বিদেশি অপশক্তি ও পতিত ফ্যাসিস্টদের মদদপুষ্ট গোষ্ঠী অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার ১৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে আয়োজিত জুলাই সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, পাশ্ববর্তী দেশসহ কিছু বিদেশি অপশক্তি এখনও দেশে অশান্তি তৈরির পাঁয়তারা করছে। তারা আগেও পতিত ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা করেছে, এখনো করছে।

তিনি বলেন, জুলাই আমাদের শিখিয়েছে, এ দেশ জনগণের। কিন্তু এখনো আমরা দেখছি—ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ দখলের সংস্কৃতি চলছে। এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। নতুন বন্দোবস্ত মানেই জনসম্মত সংস্কার, জনতার অংশগ্রহণে নির্বাচন।

মিটফোর্ড ও গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, “সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে ব্যর্থ। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় মিটফোর্ডে হত্যাকাণ্ড ঘটেছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলায় চারজন নিহত হয়েছেন।”

জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে সাকি বলেন, আমরা জাতীয় সংকটের মুহূর্তে আছি। বিদেশি অপশক্তির ষড়যন্ত্র রুখতে হলে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাইয়ের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষার জায়গা থেকেই ন্যূনতম জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর সমন্বয়কারী বিপ্লব খাঁন, পপি রাণী সরকার, আলমগীর হোসেন আলম, শুভ দেব, ছাত্র ফেডারেশনের ফারহানা মানিক মুনা, জিয়াউর রহমান, আব্দুল আল মামুন প্রমুখ।

এর আগে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শহীদি মার্চ ব্যানারে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন জোনায়েদ সাকিসহ কেন্দ্রীয় নেতারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech