Breaking News:


শিরোনাম :
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ চট্টগ্রামে ১৯ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা শুরু আজ আজ সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধী দল, উত্তপ্ত আলোচনার আভাস এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না : ব্রিটিশ প্রধানমন্ত্রী ২৭ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে ‘পিভিটি সোলানা’ প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন বিশেষ দূত, দোহায় দ্বিপক্ষীয় বৈঠক সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ পাবনা সফররত রাষ্ট্রপতির সাথে বিচারকগণের সৌজন্য সাক্ষাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ লরি আটক

১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

  • ১১:৪৬ এএম, সোমবার, ২১ জুলাই, ২০২৫
ছবি: প্রতিকী অর্থে

।।বিকে রিপোর্ট।।
দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে রেমিট্যান্স। চলতি মাসের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

রবিবার ২০ জুলাই বাংলাদেশ ব্যাংক প্রকাশিত রেমিট্যান্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জুলাই মাসের ১৯ দিনে, প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৮ কোটি ১ লাখ ২১ হাজার ৫৭৯ ডলার। আগের মাসে (জুন মাস) প্রতিদিন এসেছে ৯ কোটি ৪০ লাখ ৪১ হাজার ৬৬৬ ডলার। আর আগের বছরের জুলাই মাসে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৩৩৩ ডলার।

এ হিসাবে চলতি জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স আগের মাস জুনের চেয়ে কিছু কমলেও আগের বছরের জুলাইয়ের চেয়ে বেড়েছে। এতে রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার। রাষ্ট্রমালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮০ লাখ ১০ হাজার ডলার।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech