শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চায় বিএনপি

  • ১২:৪৬ পিএম, সোমবার, ২১ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না- জাতীয় ঐকমত্য কমিশনের এ প্রস্তাবে রাজি নয় বিএনপি। বিএনপি মনে করে দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত।

রবিবার ২০ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিএনপির এ অবস্থানের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন বলে মত দিয়ে যুক্তি তুলে ধরেছে বিএনপি।

সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দলীয় প্রধানের সুযোগ থাকা উচিত। কারণ, এটা তার গণতান্ত্রিক অধিকার। সংসদীয় দল যদি সিদ্ধান্ত নেয়, তবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। আবার তারা চাইলে অন্য কাউকেও মনোনয়ন দিতে পারে। কিন্তু  সুযোগটা রাখা জরুরি। শুধু দলীয় প্রধান হওয়ার কারণে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন বিধান  সংসদীয় গণতন্ত্রের চর্চার বিরোধী।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা রাখা হয়েছিল তাতে কিছু পরিবর্তন আনা যায় কি-না তা নিয়ে আজ আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব হাতে পেয়েছি। এটা দেখে পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি।

ঐকমত্য কমিশনের নতুন খসড়া প্রস্তাবের বিষয়ে আগামী মঙ্গলবার আলোচনা হবে বলে জানান বিএনপির এ নেতা। তিনি বলেন, আজ মূলত তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া ও ক্ষমতা কাঠামো নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপি রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা বাছাইয়ের কমিটিতে রাখার প্রস্তাব করেছিল। সালাহউদ্দিন বলেছেন, প্রস্তাব প্রতিনিয়িত সংশোধন করা হচ্ছে। রাষ্ট্রপতিকে রাখার প্রস্তাব আর নেই। কমিশন যে সংশোধিত প্রস্তাব দিয়ে তা হুবুহু রাখতে হবে, এমন কথাও নেই।

বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, সব রাজনৈতিক দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত হয়েছে।

আলী রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে উপস্থাপিত মতামতের অধিকাংশ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। দলগুলোর প্রস্তাব ও আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন নতুন করে প্রস্তাব তৈরি করে দলগুলোকে দিয়েছে। পরবর্তীতে আরও আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছি।

এ সময় তিনি আশা করেন, এ মাসেই জুলাই সনদ ঘোষণা সম্ভব হবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech