।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভোসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের ৩ জেলা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সন্ধ্যা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার ২২ জুলাই আবহাওয়পার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ঢাকা সহ আশেপাশের জেলায় বৃষ্টিপাতের প্রবণতা কমে বেড়েছে তীব্র গরমের দাপট। সর্বত্রই গরমে হাঁসফাঁস জনজীবন। এরমধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে আবহাওয়া অফিস পূর্বাভাসে আরও জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় আগামী বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর মধ্যেই টানা ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণ সপ্তাহজুড়ে থাকতে পারে। এ পরিস্থিতি আগামী সপ্তাহেও অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ দেশের ৭ টি বিভাগের উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৬ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
রংপুর, সিলেট, ময়মনসিংহ, চট্রগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
বিস্তারিত বিবরণে তিনি জানান, রংপুর বিভাগের একাধিক জেলার উপরে ইতিমধ্যে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত রয়েছে। রংপুর বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে ৮ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
সিলেট বিভাগের সিনামগন্জ,হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা, এছাড়া নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপরে ইতিমধ্যে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত রয়েছে।
আজ সিলেট বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে ৮ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলা বিশেষত চট্রগ্রাম, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগের নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে ইতিমধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। ঢাকা শহরের উপরে আজও বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।
বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। শুরুতে পটুয়াখালী ও ভোলা জেলার উপরে শুরু হয়ে পরবর্তীতে অন্যান্য জেলাগুলোর উপরে দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
তবে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।