শিরোনাম :
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা-প্রতিবাদ অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ, আহত ২০ উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তির সমন্বয়ের আহ্বান জেলা প্রশাসকের প্রথম প্রান্তিকে দেশের রপ্তানি আয় বেড়েছে ৬.৩৪ শতাংশ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিশ্ববাজারে ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম ইন্টারনেট-মেট্রো বন্ধ: নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে অবরুদ্ধ দিল্লি

বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

  • ১০:৫৫ এএম, বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. চোং সি জ্যাক এর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে।

মঙ্গলবার ২২ জুলাই দিবাগত মধ্যরাতের দিকে শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরে রিসিভ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক মাইলস্টোন ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে বাংলাদেশি মেডিকেল টিমকে সহায়তা ও পরামর্শ দেওয়ার উদ্দেশে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক বাংলাদেশে এসেছেন। তার এই আগমন চিকিৎসা সহায়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া আজ বুধবার সিং হেলথের জ্যেষ্ঠ চিকিৎসক বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে গতকাল মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে সংবাদ সম্মেলনে এসে হাসপাতালের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল এস এম সোলায়মান বলেন, ‘সিঙ্গাপুর থেকে আসা দলটি জাতীয় বার্ন ইনস্টিটিউটে থেকে চিকিৎসা কার্যক্রম চালাবেন। এ কারণে সিএমএইচ থেকে দুই রোগীকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech