শিরোনাম :
শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশনা এনবিআরের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ৭ অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাত

২৯ জুলাই চূড়ান্ত শুল্ক আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

  • ১১:৫৮ এএম, শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
যুক্তরাষ্ট্র সরকারের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার ২৪ জুলাই তিনি ফোনে সরকারী সবাদ সংস্থা বাসসকে জানান, এর আগে বাংলাদেশ ২২ জুলাই ইউএসটিআর-এর কাছে নিজেদের অবস্থানপত্র পাঠায় এবং ২৬ জুলাই চূড়ান্ত দফার আলোচনা শুরুর প্রস্তাব দেয়।

সচিব জানান, তবে ইউএসটিআর ২৯ জুলাই দিন ধার্য করেছে এবং ওই দিন ওয়াশিংটন ডিসিতে তাদের অফিসে আলোচনা শুরু হবে। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

সাক্ষাতে আলোচনা হলে বাংলাদেশ প্রতিনিধি দল ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে। তবে আলোচনা ভার্চুয়াল হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

সচিব আরও বলেন, এই দফায় বেসরকারি খাতের কয়েকজন রপ্তানিকারক বাংলাদেশ দলের সঙ্গে থাকতে পারেন, তবে তারা সরকারি পর্যায়ের আলোচনায় অংশ নেবেন না।

তিনি আশা প্রকাশ করেন, আলোচনার ফলস্বরূপ ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য বিদ্যমান ৩৫ শতাংশ শুল্ক হার হ্রাস করবে। কারণ, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জাপানের জন্য ১৫%, ইন্দোনেশিয়ার জন্য ১৯%, ভিয়েতনামের জন্য ২০% এবং ফিলিপাইনের জন্য ১৯% শুল্ক নির্ধারণ করেছে।

সচিব বলেন, ইউএসটিআর-এর সঙ্গে বাংলাদেশের আলোচনা এখন পর্যন্ত ভালোভাবে এগিয়েছে, তাই বাংলাদেশও উল্লেখযোগ্য শুল্ক ছাড় পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ইতোমধ্যে মার্কিন পণ্য যেমন তুলা, গম, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), বিমান ও অন্যান্য কৃষিপণ্য শুল্কমুক্ত আমদানির প্রস্তাব দিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ ২০ জুলাই মার্কিন গম সরবরাহকারীদের সঙ্গে ৭ লাখ টন গম আমদানির চুক্তি স্বাক্ষর করেছে।  সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech