শিরোনাম :
পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা

সম্পূরক ভোটার তালিকা প্রকাশ : দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ

  • ১১:১৬ এএম, সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

রবিবার ৩১ আগস্ট আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

উল্লেখ্য, গতকাল নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করে।

তিনি বলেন, হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশের পরবর্তী সময়ে উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের মাধ্যমে নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং মৃত বা অযোগ্য ভোটার কর্তন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সচিব জানান, এই সময়ে মোট ১ লাখ ৩৭ হাজার ৬৪২ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২ জন, নারী ৪৩ হাজার ৪৪৪ জন এবং হিজড়া ৬ জন।

অন্যদিকে কর্তন করা হয়েছে ১ হাজার ৩৮ জন ভোটারকে। এর মধ্যে পুরুষ ৬৫৩ জন এবং নারী ৩৮৫ জন।

ইসি সচিব জানান, চলতি বছরের ২ মার্চ দেশের মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর ৩০ জুন পর্যন্ত অন্তর্ভুক্ত ভোটারদের সম্পূরক খসড়া ভোটার তালিকা গত ১০ আগস্ট প্রকাশ করা হয়। এ সময় মোট ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটরা অন্তর্ভুক্ত করা হয়।  যার মধ্যে ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন পুরুষ, ২৭ লাখ ৭৬২ জন মহিলা এবং ২৫১ হিজড়া ভোটার অন্তর্ভুক্ত হয়।

আর অন্তর্ভুক্ত এই ভোটার থেকে মোট ২১ লাখ ৩২ হাজার ৫৯০ ভোটার কর্তন করা হয়। এর মধ্যে ১২ লাখ ২৪ হাজার ৯০২ পুরুষ, ৯ লাখ ৭ হাজার ৬৬৭ জন মহিলা ভোটার এবং ২২ হিজড়া ভোটার কর্তন করা হয়। 

তিনি জানান, ‘এবার মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করব। তার একটি ২ মার্চ করেছি। একটি আজকে চূড়ান্ত করছি। এটার সম্পূরক তালিকা গত ১০ আগস্ট জানিয়েছিলাম। আরেকটি ভোটার তালিকা করব ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা নিয়ে। গত ১০ আগস্ট আমি আপনোদের জানিয়েছিলাম দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।’

তিনি বলেন, ‘আমরা যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করি তার পরবর্তীতে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। আর প্রকাশিত তালিকা থেকে ১ হাজার ৩৮ জন কর্তন করা হয়েছে। যারা তালিকা প্রকাশের পরে ইন্তেকাল করেছেন।’

ইসি সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করা হবে।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech