শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফর: দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মার্কিন কূটনীতিক ও পরিবারের সদস্যদের সৌদি ত্যাগের নির্দেশ ত্রিদেশীয় সিরিজে আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ বিজয়া দশমীতে বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় প্রাণ গেল নববধূর ১৩ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা হুতিরা পাল্টা আঘাত করলো সৌদি আরবে: দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১ ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্স বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে: লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে

জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি নাসির উদ্দিন

  • ০৯:৩৭ পিএম, শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জীবনের এই শেষপ্রান্তে এসে তার কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নেই, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চান। তার প্রধান লক্ষ্য—জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া- বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শুক্রবার ২৫ জুলাই যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায়ের আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। খুলনা যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এ বক্তব্য দেন।

সিইসি আরও বলেন, দীর্ঘ সরকারি চাকরি জীবনে বহু দায়িত্ব পালন করেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছি। তবে এখন যে গুরুদায়িত্ব আমার কাঁধে—তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এ সময় তিনি ঢাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া চান এবং মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech