Breaking News:


মাইলস্টোনের নিহত শিক্ষিকা মাসুকার কবরে বিমানবাহিনীর ‘গার্ড অব অনার’

  • ১০:০৯ পিএম, শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

শুক্রবার ২৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে কেন্দ্রীয় কবরস্থানে মাসুকা বেগমের সমাধিতে বিমানবাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধিদল এই সম্মাননা প্রদান করে।

গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণের পর প্রতিনিধিদল কবর জিয়ারত ও মোনাজাত করেন। স্থানীয় মসজিদের খতিব মোনাজাত পরিচালনা করেন।

পরে বাহিনীর সদস্যরা মাসুকার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

এসময় বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, ঢাকা একটি অত্যন্ত স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুবই দরকার। যেহেতু ঢাকার আশপাশ এলাকায় জনবসতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করেই ফ্লায়িং করতে হচ্ছে।

তিনি আরও বলেন, যেকোনো সময় যে কোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকে ঢাকায় ফ্লায়িং হচ্ছে। এমন দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech